ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনায় আরও ৯৬ মৃত্যু, শনাক্ত ৫১৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত বছর দেশে করোনা সংক্রমণের পর এতো মৃত্যু আর দেখা যায়নি। এ নিয়ে দেশে মোট ৯ হাজার ৯৮৭ জনের মৃত্যু হলো করোনায়।


বুধবার বিকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত একদিনে আরও ৫১৮৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ৭ লাখ ৩ হাজার ১৭০ জন শনাক্ত হলেন। আর গত একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৩৩ জন।


দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় আজ বুধবার থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার।

ads
ads
ads

Our Facebook Page

↑